শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘এবার বড় পর্দায় অভিষেক হবে’

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৬ মে ২০২৪

‘এবার বড় পর্দায় অভিষেক হবে’

অভিনেত্রী খুশি কাপুর। ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী শ্রীদেবী ও বনি কাপুরকন্যা খুশি কাপুর। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিত তিনি। অভিনয় করেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্সেও। এবার আসছেন বড় পর্দায়। খবর : বলিউড হাঙ্গামা।

গণমাধ্যমে সিনেমাটির ঘোষণা আসে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে। এখনো শিরোনাম ঠিক না হওয়া এ সিনেমাটি হবে তামিল লাভ টুডের রিমেক। এ বিষয়ে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে। ফ্যান্টম স্টুডিওর ব্যানারে এটি নির্মাণ করবেন অদ্বৈত চন্দন।

এর আগে যিনি আমির খানের সিক্রেট সুপারস্টার, লাল সিং চাড্ডা পরিচালনা করেছেন। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে খুশি কাপুর ও আমির খানের ছেলে জুনায়েদ খানের। সম্প্রতি এ দুই তারকা সন্তানের সঙ্গে প্রযোজক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে। নতুন সিনেমা নিয়ে ভারতীয় গণমাধ্যমে খুশি বলেন, “অভিনয় আমার রক্তে। অভিনেত্রী হওয়ার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই দেখতাম। সেই স্বপ্ন ছোট পর্দায় ‘দ্য আর্চিস’ দিয়ে হয়েছে। এবার বড় পর্দায় অভিষেক হবে। মা থাকলে ভালো হতো। তবে তার রেখে যাওয়া আদর্শ নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। গল্পটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কাজটিও ভালো হবে বলে আমি আশাবাদী।”

প্রসঙ্গত, লাভ টুডে নামের তামিল সিনেমাটি বক্স অফিসে ২০২২ সালে ব্যাপক সাফল্য পেয়েছিল। সিনেমাটির মুখ্য চরিত্রে ছিলেন প্রদীপ রঙ্গনাথন ও ইভানা। ৫ কোটি রুপির বাজেটে তৈরি ছবিটি আয় করেছিল প্রায় ১৫০ কোটি।

Posted ২:০৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ মে ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1483 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.