বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৭ জুলাই ২০২৪
ঋতাভরী চক্রবর্তী। ছবি : সংগৃহীত
এক মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ‘বহুরূপী’ ছবির শুটিংয়েও একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বমি, মাথা ঘোরার মতো উপসর্গ নিয়েও শুটিং চালিয়ে গেলেও প্রয়োজন ছিল জরুরি চিকিৎসার। অবশেষে ভর্তি হন বিধাননগর এলাকার একটি বেসরকারি হাসপাতালে। সেখানে ৬ জুলাই (শনিবার) সকালে তার অস্ত্রোপচার হয়েছে।
ঋতাভরীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী। সেখানে পরীক্ষার পর জানা যায়, পিত্তথলিতে পাথর রয়েছে তার। তারপরই হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। পরে আজ পিত্তথলির পাথর অপারেশনে অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ঋতাভরীর জ্ঞান ফিরেছে, আপাতত বিশ্রাম নিচ্ছেন।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | রবিবার, ০৭ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh