বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। বিশেষ করে টিভি নাটকে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন তিনি। এদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনের শুরু থেকেই তাদের ন্যায্য দাবির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব তিনি। শুধু তাই নয়, গতকাল রাজপথে নেমেও শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এ বিষয়ে সম্প্রতি একটি পোস্ট দিয়েছেন। সেখানে সাবিলা নূর লিখেন, রাজপথে আন্দোলনকারী এই শিক্ষার্থীদের কেউ আপনার-আমার-আমাদের ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। রক্তপাত কোনো সমাধান না। আজকের ছাত্র-ছাত্রীরাই আগামী দিনের সম্পদ। কোটা নিয়ে যে আন্দোলন তার সুষ্ঠু সমাধান দরকার। এত এত ছাত্র-ছাত্রী ভুল দাবি করতে পারেন না।
আর কোনো মায়ের কোল খালি হোক- আমরা চাই না। আর কোনো প্রাণ যেন না ঝরে। দৃঢ় নির্দেশনার অপেক্ষায়। এর আগেও সাবিলা নূর শিক্ষার্থীদের সমর্থনে বেশ কয়েকটি পোস্ট করেছেন ফেসবুকে। এদিকে শিক্ষার্থীদের পক্ষে সাবিলার পাশাপাশি আরও বেশ ক’জন তারকা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। দিন দিন সেই সংখ্যাটা আরও বাড়ছে। এরইমধ্যে গত দুইদিনে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তাহসান রহমান খান, সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, সাবরিনা সাবা, আজমেরী হক বাঁধন প্রমুখ।
Posted ৬:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০২ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh