শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

শান্তি চান জয়া আহসান

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪

শান্তি চান জয়া আহসান

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন শিক্ষক থেকে শুরু করে নানা শ্রেণি-পেশার মানুষ। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। রাজপথে নেমে এসেছেন তারকা শিল্পী ও নির্মাতারা। এবার চলমান এ আন্দোলন নিয়ে কথা বললেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি মনে করেন, যে প্রাণ গেছে তা আর ফিরে আসবে না। ঋণী হয়ে রইবে জাতি। এখন ভালোবাসাই এনে দিতে পারে শান্তি। এক ফেসবুক পোস্টে জনপ্রিয় এ অভিনেত্রী বলেন, ‘দিশাহীন আমি বোধহীন আমি হতাশায় নিমজ্জিত আমি নিশ্চুপ সপ্তাহধিকাল! কী লিখব? কী বলব? কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কী এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো? কেমন করে পথ চলব আমরা? কেমন করে?’

অনেকটাই হতাশ বোধ করছেন তিনি। রক্তপাত নিয়ে শঙ্কিত। যে প্রাণ ক্ষয় হয়েছে তার মূল্য যেকোনো কিছুর বিনিময়েই শোধ করা সম্ভব নয় এমনটাই মনে করেন গুণী এই অভিনয়শিল্পী। বললেন, ‘নৈরাজ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্ত-ঘামের বাংলাদেশ বইবে কেমন করে। যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলব আমরা। অবিশ্বাস অনাস্থা ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলব কি আমরা! প্রাণগুলো চলে গেছে, বিষণœতা রেখে গেছে, এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক, আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম।’

এত কিছুর পরে মনে করেন এখন শান্তি দরকার। ভালোবাসাই এনে দিতে পারে সেই শান্তি। দেশটাকে শান্তভাবেই দেখতে চান জয়া আহসান। এমনটাই আশা প্রকাশ করে অভিনেত্রী বললেন, ‘হে ঈশ্বর আলো দাও সবার হৃদয়ে। সব ঘৃণা ক্রোধ ধুয়েমুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অন্যের হাত ধরে ভালোবাসায় কান্নায় যূথবদ্ধ পথ চলি, দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই।’

Posted ৩:২৫ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.