শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিগ বস জিতলেন সানা

বাংলাদেশ অনলাইন :   |   বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

বিগ বস জিতলেন সানা

বহু নাটকীয়তা শেষে পর্দা নামল ‘বিগ বস-ওটিটি’-এর তৃতীয় অধ্যায়ের। বিগ বস ওটিটির চূড়ান্ত পর্বের ট্রফি অর্জন করেছেন বহুল আলোচিত সানা মকবুল। শুরু থেকেই ট্রফির দৌড়ে এগিয়ে ছিলেন তিনি। চূড়ান্ত পর্বে সানা ছাড়াও ট্রফির দৌড়ে ছিলেন নায়েজি ও রণবীর শোরে। আলোচনায় থাকলেও তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কঙ্কনার প্রাক্তন স্বামী রণবীরের। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হার মানলেন নায়েজি।

বিগ বসের লোভনীয় ট্রফি ছাড়াও বিজয়ী হিসেবে ২৫ লাখ টাকা নগদ ঘরে নিয়ে গেলেন সানা। বিগ বসের ঘরে সানার জার্নির ছিল উত্থান-পতনে ভরা। এমন সময় ছিল যখন রণবীর শোরে তাকে ‘নাগিন ও খলনায়িকা’ বলে অভিহিত করেছিলেন এবং এমন সময় ছিল যখন প্রায় প্রতি সপ্তাহান্তে হোস্ট অনিল কাপুরের প্রশ্নবাণে জর্জরিত হতেন সানা। তবে বিগ বস ওটিটি থ্রিতে নিজের মতামত নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন সানা। সেটাই তার জয়ের অন্যতম কারণ। বিশাল, নাইজি ও লাভকেশের সঙ্গে সানার বন্ধুত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো।

চূড়ান্ত পর্বটি শোয়ের পাঁচজন চূড়ান্ত প্রতিযোগীকে দিয়ে শুরু হয়েছিলÑ রণবীর শোরে, সানা মকবুল, সাই কেতন রাও, নায়েজি ও কৃতিকা মালিক। কৃতিকাই প্রথমে বাদ পড়েন। সতীন ও বরের চেয়ে বেশি দূর এগোলেও ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থাকল কৃতিকার। এরপর এলিমিনেট হন সাই কেতন রাও। সেরা তিন পৌঁছে স্বপ্ন ভাঙে রণবীরের। গ্র্যান্ড ফিনালের অন্যতম আকর্ষণ ছিল রণবীর শোরের দাড়ি ছাড়াই নতুন লুকে আগমন। অনিল কাপুর যখন তাকে তার নতুন চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, তখন তিনি বলেছিলেনÑ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তিনি কখনও ফাইনালে পৌঁছান তবে তিনি দাড়ি কেটে ফেলবেন। এই প্রথম বিগ বস ওটিটির সঞ্চালক হিসেবে দেখা মিলল অনিল কাপুরের। প্রথম সিজন সঞ্চালনা করেছিলেন করণ জোহর, দ্বিতীয় সিজনে হোস্ট ছিলেন ভাইজান। তবে এবার আর সালমান এই দায়িত্ব কাঁধে নেননি।

গত ২১ জুন শুরু হয় বিগ বিস ওটিটির এই সিজন। প্রায় দেড় মাসের সফর শেষে ট্রফি জিতলেন সানা। অন্য প্রতিযোগীদের মধ্যে ছিলেনÑ পৌলমী পোলো দাস, সানা সুলতান, বিশাল পাণ্ডে, চন্দ্রিকা গেরা দীক্ষিত, নীরজ গোয়াত, আরমান মালিক ও তার দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। আদনান শেখ ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে কয়েক সপ্তাহ পরে যোগ দিয়েছিলেন। সূত্র : হিন্দুস্তান টাইমস

Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ আগস্ট ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.