বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
ছবি : সংগৃহীত
১০ বছরের ছোট নিক জোনাস টুইটারে সরাসরি মেসেজ করে প্রিয়াঙ্কা চোপড়ার নম্বর চেয়েছিলেন। যদিও সেই সময় অন্য এক সম্পর্কে ছিলেন অভিনেত্রী। তবে সেই সম্পর্ক যে শেষের পথে তাও ততদিনে বুঝে গিয়েছেন প্রিয়াঙ্কা। শুরু হয় পপ তারকার সঙ্গে কথাবার্তা। তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকেরও ছিল একাধিক সম্পর্ক। যে তিনটি সম্পর্ক নিয়ে চর্চা সব থেকে বেশি সেগুলি মিলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে। প্রত্যেকেই স্বক্ষেত্রে খ্যাতনামী। যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত ভারতীয় অভিনেত্রীর সঙ্গে ঘর বাঁধেন এই গায়ক। কিন্তু স্বামীর প্রেমজীবনের কথা জানতে পেরে কী প্রতিক্রিয়া দেন সাবেক বিশ্ব সুন্দরী?
প্রিয়াঙ্কা এখন নিকের ঘরনি। কন্যা মালতী মেরিকে নিয়ে সুখী দাম্পত্য তাদের। ২০১৮ সালের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। খ্রিস্ট ও হিন্দু; দুই সম্প্রদায়ের রীতি মেনেই বিয়ে হয়। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে মা হন প্রিয়াঙ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমের আনাচেকানাচে তাদের সুখী গৃহকোণের ছবি স্পষ্ট। তবে স্বামীর সাবেক প্রেমিকাদের কথা যখন জেনেছিলেন তখন কি খারাপ লেগেছিল প্রিয়াঙ্কার?
প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। অভিনেত্রীর কথায়, ‘এ সব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দিই না। আমি আমার জীবনের বইয়েরে পাতা পিছন দিকে পড়ি না কখনও।”
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh