বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
কখনোই সুবিধাবাদী ছিলেন না দাবি করে সম্প্রতি এক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন এই নায়িকা। এসময় পূজা চেরি বলেন, সত্যের পক্ষে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যেহেতু কোনো রাজনৈতিক কাজের সঙ্গে জড়িত না, তাই আমি মনে করি সত্যের পক্ষে দাঁড়ানো জরুরি, তা সে যেই পক্ষেই থাকুক না কেন। তার ভাষ্যে, যা সত্য তার সঙ্গেই থাকা উচিত, সত্যের পক্ষে দাঁড়ানো উচিত।
আমি ব্যক্তিগতভাবে সত্যের পক্ষে দাঁড়াতে পছন্দ করি। মায়ের মৃত্যুর পর মাত্র ছয় মাস কেটে গেছে এবং এখন পূজা তার পরিবারের সাথে আরও বেশি সময় কাটাতে পছন্দ করেন বলে জানান। ২০১৮ সালে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় পূজা চেরির। ‘পোড়ামন ২’, ‘গলুই’, ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এ নায়িকা।
Posted ১০:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh