শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাজে ফিরছেন মালাইকা অরোরা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

কাজে ফিরছেন মালাইকা অরোরা

মালাইকা অরোরা

সম্প্রতি বাবার মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা। পরিবারসহ বাবার শোক পালন করতে গিয়ে বেশ কিছুদিন কাজ থেকে দূরে ছিলেন তিনি। নিজের ৪৯তম জন্মদিনও পালন করেন নীরবে। এবার শোক কাটিয়ে আবারও কাজে ফিরছেন তিনি।

বর্তমানে মালাইকার কাছে একাধিক প্রজেক্ট রয়েছে। একটানা বিভিন্ন ব্র্যান্ডের জন্য বেশ কিছু শুট করবেন তিনি, যেগুলোর মধ্যে রয়েছে স্পোর্টসওয়্যার, স্বাস্থ্যকর খাবার, ফ্যাশন, বিলাসবহুল ব্যাগ, বিউটি ও ওয়েলনেস, রিয়েল এস্টেট, মিনারেল ওয়াটারসহ অনেক কিছু। এ ছাড়া তিনি একটি ড্যান্স রিয়ালিটি শোয়ে বিচারক হিসেবে উপস্থিত হতে যাচ্ছেন। পাশাপাশি একটি স্টার্টআপভিত্তিক সিরিজে ব্যবসায়িক বিনিয়োগকারী হিসেবে অংশগ্রহণ করবেন। এরই মধ্যে মালাইকা বিভিন্ন ব্যক্তিগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

যেমন ডিভোর্স, অনলাইন ট্রলিং ও সম্পর্কের অবসান। তবে সবকিছু পেছনে ফেলে এগিয়ে যেতে চান এই গ্ল্যামার গার্ল। মালাইকা তার এগিয়ে যাওয়ার ব্যাপারে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমে বলেন, ‘বাবা চাইতেন আমরা যেন সামনে এগিয়ে যাই। তাই বাবার চলে যাওয়ার সময়টি আমাদের পরিবারের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এখন অনেকটাই তার চলে যাওয়ার শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি আমরা। এর জন্যই কাজে ফেরা।’ গত ১১ সেপ্টেম্বর মুম্বাইয়ে মারা যান মালাইকার বাবা অনিল মেহতা। ওই সপ্তাহেই মুম্বাইয়ের সান্তা ক্রুজ হিন্দু শ্মশানে তার বাবাকে সমাহিত করা হয়। এ সময় তার বাবাকে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কজন তারকাও।

Posted ১১:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.