বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
দেশের পট পরিবর্তনের পর একরকম থমকেই যায় দেশের বিনোদন অঙ্গন। যদিও পরিস্থিতি আগের তুলনায় উন্নতি হওয়ায় একের পর এক নতুন ছবি আসতে চলেছে ঢালিউড ইন্ডাস্ট্রিজে। মেগাস্টার শাকিব খানের দরদ মুক্তির উন্মাদনার মাঝেই নতুন খবর এল ঢালিউড থেকে। ‘বউ’ নামের একটি ছবি নির্মাণ করেছেন কে এ নিলয়। আর সেখানে দেখা যাবে ঢাকাই চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে।
সম্প্রতি ঢাকার এফডিসিতে আয়োজিত হয় সেই ছবির মহরত। সেখানে ববি বলেন, ‘সিনেমার কাজ কিন্তু হচ্ছে, টুকটাক। দেশের প্রায় সব জায়গাতেই কাজ একটু কম কম হচ্ছে।’
নতুন বাংলাদেশ নিয়ে কি ভাবছেন, এ প্রসঙ্গে ববি বলেন, ‘একটা ট্রানজিশন পিরিয়ড যখন যায়, তখন সবকিছুর একটা টানাপড়েন থাকে। সিনেমায়ও সেরকম যাচ্ছে। আমি পজিটিভ মানুষ, আমি সবসময় সম্ভাবনা দেখি। আমি আশাবাদী।’ নিজের আসন্ন সিনেমাটি প্রসঙ্গে ববি বলেন, ‘নতুন বাংলাদেশে নতুন এক গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। সামাজিক ও পারিবারিক গল্পে নির্মিত সিনেমাটি। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।’
Posted ১:৪৩ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh