শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নেদারল্যান্ডসে যাচ্ছে ‘কাজলরেখা’

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

নেদারল্যান্ডসে যাচ্ছে ‘কাজলরেখা’

কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী

নেদারল্যান্ডসের রটারডেম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমা ‘কাজলরেখা’। বিশ্বের অন্যতম প্রাচীন এ উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে। ৪০০ বছর আগের বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। গেল ১১ এপ্রিল এটি দেশে মুক্তি পায়। মুক্তির পাঁচমাস পর সিনেমাটি এবার যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে।

উৎসবে যাওয়া প্রসঙ্গে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘রটারডাম ফিল্ম ফেস্টিভাল এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে বেশি প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে স্ক্রিনে হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। আমি আনন্দিত ও সম্মানিত অনুভব করছি।’

অন্য নির্মাতারা যখন সিনেমা নির্মাণের পর আন্তর্জাতিক নানা উৎসব ঘুরে দেশের বড়পর্দায় মুক্তি দেন, তখন উল্টোপথে হাঁটলেন সেলিম। ‘মনপুরা’খ্যাত এ নির্মাতার সিনেমা প্রশংসিত ও জননন্দিত হলেও বিদেশের উৎসবের চেয়ে দেশের সিনেমা হলকেই সবার আগে প্রাধান্য দিয়েছেন।

এ প্রসঙ্গে সেলিম বলেন, ‘এটা ঠিক দেশের বড়পর্দাকেই প্রাধান্য দিয়েছি বেশি তবে আমার “মনপুরা”ও কিন্তু সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল, “পাপপূণ্য” ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় গিয়েছিল। “কাজল রেখা” তো মুক্তির দু’সপ্তাহ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ডিপার্টমেন্ট এটিকে কোর্স হিসেবে চালু করেছে, অনেক ছাত্রছাত্রী এর ওপর থিসিস করছে। এসব কারণে আমি সবমিলিয়ে আনন্দিত।’

বলা দরকার, আগামী বছরের ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘রটারডেম চলচ্চিত্র উৎসব’র। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিতে নেদারল্যান্ডস যাবেন গিয়াস উদ্দিন সেলিম ও সিনেমার অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলাসহ অনেকেই।

এদিকে, সিনেমায় কাজলরেখা চরিত্রে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। এছাড়াও আছেন শরিফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন, ঝুনা চৌধুরীসহ অনেকে।

অন্যদিকে, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে উন্মুক্ত হয়েছে ‘কাজলরেখা’। দর্শকরা চাইলে ২০ টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন করে সিনেমাটি দেখতে পারছেন।

Posted ৯:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.