বিনোদেন ডেস্ক | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
ছবি : সংগৃহীত
রক্তে ইনফেকশন জনিত কারণে গেল ৬ দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা অঞ্জনা রহমান। ছয় দিনেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বর্তমানে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন নায়িকার ছেলে নিশাত মণি।
তিনি বলেন, চলতি মাসের শুরুর দিকে জ্বরে পড়েন। জ্বর না কমলে ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকটি পরীক্ষার পর রক্তের সংক্রমণ ধরা পড়ে। কিন্তু গত কয়েকদিন চিকিৎসা দিলেও এখনও সুস্থ হননি। এখন তার অবস্থা ভালোমন্দ কিছুই বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, আম্মুর রক্তে ইনফেকশন ধরা পড়েছে। সেই সঙ্গে রক্তে হিমোগ্লোবিন কমে গেছে। তাকে আরও অনেকটা দিন হাসপাতালেই থাকতে হবে। তারপর বোঝা যাবে আদতে কি হয়েছে। মনি বলেন, আমার আম্মুই চাননি তার অসুস্থতার কথা কাউকে কিছু বলি। উনি ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। তারা দুজনেই অঞ্জনার সঙ্গে আছেন।
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh