শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন সিনেমায় মৌ খান

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২২ মার্চ ২০২৫

নতুন সিনেমায় মৌ খান

ছবি : সংগৃহীত

ঢালিউড সিনেমার আলোচিত নায়িকা মৌ খান। এরই মধ্যে সিনেমা, বিজ্ঞাপন এবং ওয়েব সিরিজে কাজ করে সবার নজর কেড়েছেন তিনি। সম্প্রতি ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার কাজ শুরু করেছেন তিনি।

‘ময়না আজমেরী’র উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন জাফর আল মামুন। গত ১৮ মার্চ থেকে রাজধানীর তেজগাঁও সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা।

এ সিনেমা নিয়ে অভিনেত্রী বলেন, ‘বাস্তবধর্মী গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। আমি শ্রাবণী চরিত্রে অভিনয় করছি। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে।’

তিনি যোগ করেন, ‘নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে। তবে এখন থেকে গল্প ও চরিত্র একটু বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি।’

Posted ১২:০৪ অপরাহ্ণ | শনিবার, ২২ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.