বাংলাদেশ অনলাইন : | শনিবার, ৩১ মে ২০২৫
কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
গত বছর কুরবানির ঈদে প্রকাশ হয়েছিল ‘চাঁদের হাট’ নামে একটি নাটক। পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। এতে অভিনয় করেছেন কেয়া পায়েল। তার নায়ক ছিলেন তৌসিফ মাহবুব।
নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কিছুদিন। প্রথম কিস্তির সাফল্যে এবার এর সিকুয়্যাল নিয়ে এসেছেন নির্মাতা। ‘চাঁদের হাট ২’ শিরোনামের এ নাটকে যথারীতি পূর্ণিমা চরিত্রে দেখা যাবে কেয়া পায়েলকে। তাকে সঙ্গ দিবেন তৌসিফ।
নির্মাতা জানিয়েছেন, গরুর হাটকে কেন্দ্র করে কমেডি, প্রেম ও মানবিকতার সম্মিলনে একটি গল্প থাকছে এ নাটকে। হাস্যরসের মোড়কে কিছু বার্তাও রয়েছে এতে। নাটকটি প্রকাশ হবে সিনেমাওয়ালা নামে একটি ইউটিউব চ্যানেলে।
এতে অভিনয় প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘প্রথম কিস্তির জন্য দারুন সাড়া পেয়েছিলাম। কমেডি ঘরানার হলেও এতে দর্শকরা কিছু সামাজিক বার্তাও পেয়েছেন। সেই ধারাবাহিকতা দ্বিতীয় কিস্তিতেও থাকছে। আশা করছি দর্শকরা বিনোাদিত হবেন।’
Posted ১১:২০ পূর্বাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh