বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
সানি লিওন ও তামান্না ভাটিয়া । ছবি : সংগৃহীত
বলিউডের আলোচিত ও বিতর্কিত হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও নতুন কিস্তি নিয়ে আসছে। এবার এই ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন দক্ষিণী জনপ্রিয় তারকা তামান্না ভাটিয়া। এর আগে দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে ইতোমধ্যেই শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’র কাজ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন সিক্যুয়েল বানানোর পরিকল্পনা করছিলেন। অবশেষে উপযুক্ত গল্প হাতে পাওয়ার পর এ বছরের শেষ দিকেই শুটিং শুরু করার প্রস্তুতি চলছে। আগের মতো এবারও ভৌতিক আবহের সঙ্গে থাকবে ইরোটিক উপাদান।
উল্লেখ্য, ২০১১ সালে মুক্তি পায় এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। এরপর ২০১৯ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস রিটার্নস’। সেই ধারাবাহিকতায় এবার আসছে তৃতীয় পর্ব।
সূত্র জানিয়েছে, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে ছবির চিত্রনাট্য নিয়ে বসেছেন একতা কাপুর। গল্পে থাকা ভৌতিক টুইস্ট শুনে নাকি তামান্না নিজেও অবাক হয়েছেন।
সব মিলিয়ে বলিউডে ইতোমধ্যেই তৈরি হয়েছে ছবিটি ঘিরে প্রবল আগ্রহ। তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো ভৌতিক-ইরোটিক ঘরানায় অভিনয় দর্শকদের জন্য বাড়তি চমক হতে যাচ্ছে। পাশাপাশি একতা কাপুরের জমজমাট পরিকল্পনা ও গান ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
Posted ৯:১১ অপরাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh