Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণ

বিনোদন ডেস্ক :   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬

‘না মানুষ, না সম্পত্তি’ পৃথিবীতে নিজের বলে কিছু নেই : ফারিণ

তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

অভিনয়ের ব্যস্ততা থেকে অবসর পেলেই ভ্রমণে বেরিয়ে পড়েন তাসনিয়া ফারিণ। নতুন কোনো শহর, ঐতিহাসিক স্থাপনা কিংবা প্রকৃতির নৈসর্গ- সবকিছুই নিজের মতো করে উপভোগ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। এবার ইউরোপের অন্যতম আলোচিত শহর ফ্রান্সের প্যারিসে ঘুরতে দেখা গেল তাকে।

প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ফারিণ। উনিশ শতকের এই স্থাপত্য প্যারিসের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান।

ছবিতে কালো পোশাকে হাসিমুখে দেখা গেছে ফারিণকে। পেছনে ঐতিহাসিক স্থাপনা আর নীল আকাশ- সব মিলিয়ে ছবিতে ধরা পড়েছে প্যারিসের নান্দনিক আবহ। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে অভিনেত্রীর লেখা ক্যাপশন।

ভ্রমণের মুহূর্তে দাঁড়িয়ে জীবনের গভীর এক উপলব্ধির কথা জানিয়েছেন ফারিণ। ক্যাপশনে তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই- না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ‍্যম যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ফারিণের এই কথায় ফুটে উঠেছে জীবনের ক্ষণস্থায়িত্বের দর্শন। মানুষ, সম্পদ কিংবা কোনো বিশেষ মুহূর্ত- কোনোটিই চিরদিনের নয়। জীবনের পথে কিছু সম্পর্ক, ভালোবাসা ও অভিজ্ঞতা কিছু সময়ের জন্য আমাদের সঙ্গে থাকে; এরপর সময়ের নিয়মেই সেগুলো ছেড়ে সামনে এগিয়ে যেতে হয়।

প্যারিসের মতো স্বপ্নের এক শহরে দাঁড়িয়ে ফারিণের এমন উপলব্ধি তাই তার ভ্রমণের ছবিকে দিয়েছে ভিন্ন মাত্রা। অভিনয়ের জগতে ছোট পর্দা দিয়ে পথচলা শুরু হলেও তাসনিয়া ফারিণ এখন বড় পর্দাতেও নিজের অবস্থান তৈরি করছেন। গেল বছর অভিনেতা শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। বাণিজ্যিক ঘরানার এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় নতুন অভিজ্ঞতা অর্জন করেন ফারিণ।

এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1621 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.