সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অপরাধী যত প্রতাপশালী হোক, ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

অপরাধী যত প্রতাপশালী হোক, ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : ভিডিও থেকে নেওয়া

অপরাধী যত প্রতাপশালী হোক না কেন তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সেই সঙ্গে তিনি বলেছেন, অনেক প্রতাপশালী অপরাধী আগে ছাড় পেয়ে যেত। এমনটা আর হতে দেয়া যাবে না। ৪ নভেম্বর (সোমবার) সকালে পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগের চেয়ে দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আরও উন্নতি হওয়া প্রয়োজন। ইতোমধ্যে একটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছালেও এটা আরও ভালো হওয়া দরকার। পিলখানায় ১৫ বছর আগে সংঘটিত বিডিআর বিদ্রোহের ঘটনার দ্রুতই পুনঃতদন্ত শুরু হবে জানিয়ে তিনি বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে। এ লক্ষ্যে দ্রুতই তদন্ত টিম করা হবে।

Posted ১:৩২ অপরাহ্ণ | সোমবার, ০৪ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.