বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
আরনিমা হায়াত ও মিরাজ জাফরের ঘনিষ্ঠ সেলফি। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ায় বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধারের ২০ ঘণ্টা নিখোঁজ থাকার পর তার পাকিস্তানি বংশোদ্ভুত স্বামী মিরাজ জাফরের (২০) পুলিশের কাছে আত্মসমর্পণ করে। ৪ ফেব্রুয়ারি (শুক্রবার) তাকে গ্রেপ্তার দেখিয়ে হত্যায় অভিযুক্ত করা হয়েছে। বিয়ের কয়েক সপ্তাহের ব্যাবধানে গত ৩০ জানুয়ারি সিডনির নর্থ প্যারামাট্টার পেনান্ট হিলস রোডের বাড়ি থেকে মেডিসিনের শিক্ষার্থী আরনিমা হায়াতের (১৯) লাশ উদ্ধার করা হয়।
হাইড্রোক্লোরিক অ্যাসিড ভর্তি একটি বাথটাব থেকে আরনিমার মরদেহ উদ্ধার কররে পুলিশ। হত্যাকাণ্ডে তার স্বামী মিরাজ জাফরের সম্পৃক্ততা বুঝতে পেরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়। গত ৩১ জানুয়ারি ব্যাংকটাউন পুলিশ স্টেশনে আত্মসমর্পণ করেন মিরাজ জাফর। টেম্প হাইস্কুলে এইচএসসিতে ৯৭ এর বেশি স্কোর করে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনিতে পড়তে যান আরনিমা। মা-বাবার কাছে সার্জন হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
২০০৬ সালে তার বাবা আবু হায়াত অস্ট্রেলিয়ায় গেছিলেন। পরে মায়ের সঙ্গে শিশু বয়সে সেখানে যান আরনিমা। অস্ট্রেলিয়ায় হায়াত দম্পতির দ্বিতীয় এক মেয়ের জন্ম হয়। জাফরকে বিয়ে করার পরিকল্পনা জানালে আরনিমার বাবা পুলিশের শরণাপন্ন হন। কিন্তু তখন তাকে জানানো হয়, কিছু করার নেই, কারণ তারা একে অপরকে ভালোবাসে। জাফরের সঙ্গে সম্পর্কের কারণে ২০২১ সালের অক্টোবরে পরিবারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন আরনিমা। তখন থেকেই তিনি নর্থ প্যারাম্যাট্টার অ্যাপার্টমেন্টে জাফরের সঙ্গে বসবাস করে আসছিলেন।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh