সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী সন্ত্রাসীদের ঘুম হারাম করে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সংবাদ সম্মেলনে কথা বলছেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দায়ী করেছেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সমর্থকেরা পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করছে এবং দেশের স্থিতিশীলতা নষ্ট করতে লুট করা অর্থ ব্যবহার করছে।’

২৪ ফেব্রুয়ারি (সোমবার) রাত ৩টার দিকে বসুন্ধরায় নিজ বাসভবনে জরুরি ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, ‘আমি তাদের ঘুম হারাম করে দেব, তারা কোথাও নিরাপদ স্থান পাবে না।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল থেকে টহল বাড়ানো হবে যাতে নতুন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। তিনি উল্লেখ করেন, ‘আমাদের অভিযান “ডেভিল হান্ট” চলবে, এসব অপরাধীরা কোথাও দাঁড়াতে বা বসতে পারবে না।’
এদিকে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ তুলে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা যদি দুপুর ১টার মধ্যে পদত্যাগ না করেন, তবে মাঠপর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একই দাবিতে আন্দোলনে নেমেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। রাজধানীর বনশ্রী এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মূলত এ ঘটনার পরই বিক্ষোভ ছড়িয়ে পরে। পদত্যাগের দাবি জানানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ঘটনার প্রেক্ষিতে মাঝরাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও তিনি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে জোর দেওয়ার ঘোষণা দিয়েছেন।

Posted ৮:২৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.