বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আবার আলোচনায় পরীমনি

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

আবার আলোচনায় পরীমনি

চিত্রনায়িকা পরীমনি। ছবি : সংগৃহীত

আলোচনা-সমালোচনায় বরাবর তুঙ্গে চিত্রনায়িকা পরীমনি। ছেলে সন্তান জন্মের আরও এক কন্যা সন্তান দত্তক নিয়ে নিজেকে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি। কাজের পাশাপাশি ছোট্ট ছেলে-মেয়েকে নিয়েও তার ব্যস্ততা তুমুল। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় জনপ্রিয় এই নায়িকা। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফায়েড পেজে হঠাৎ একটি রহস্যময় পোস্ট করেছেন তিনি। ইয়াবা আসক্ত এক নারীকে নিয়ে পোস্টে সতর্কবার্তা দিয়েছেন পরী। তবে নারীটির পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করেননি। অভিনেত্রীর এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

ফেসবুকে তিনি লিখেছেন, “বাচ্চার বয়স তিন মাস। বাচ্চার মা ইয়াবা আসক্ত। বাচ্চার বাবা মানুষের টাকা লুট করার জন্য জেল খাটছে। বাচ্চার মাকে রিহ্যাব করানো খুবই জরুরি। বাচ্চাটা কোনোভাবেই মায়ের কাছে নিরাপদ নয় এই মুহূর্তে। আমি তাকে শেষ সুন্দর সুযোগটা দিতে এই স্ট্যাটাসটি দিচ্ছি। এরপর বাকি সব আমার সিদ্ধান্ত হবে।”

তিনি আরও লিখেছেন, “আমি আশা করছি তুমি আমাকে সমস্ত কন্টাক্ট ব্লক করলেও এটা দেখবে এবং তোমার এই পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে সহযোগিতা করবে। নিশ্চয়ই তুমি এতটা নির্বোধ নও।”

পরীমনির এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়েছে। অনেকেই মন্তব্য করে শিশুর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এক নেটিজেনের মন্তব্যের জবাবে পরীমনি জানান, তিনি চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, আলোচনায় থাকেন পরীমনি। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি শিরোনামে থাকেন তিনি। তাঁর বিয়ে, বিচ্ছেদ, প্রেম ইত্যাদি নিয়ে চর্চা কম হয়নি। শুধু ওপার বাংলা নয়, এপার বাংলাতেও তার বিপুল জনপ্রিয়তা রয়েছে। এদেশেও নায়িকার অনুগামী কম নয়।

২০১০ সালে পরীমনির প্রথম বিয়ে হয় আত্মীয় ইসমাইল হোসেনের সঙ্গে। মাত্র দু’বছর সংসার করার পর ২০১২ সালে এই সংসার ভেঙে যায়। সেই বছরই ফুটবলার ফেরদৌস কবির সৌরভের সঙ্গে বিয়ে করেন পরীমনি। এই বিয়ে টিকে ছিল সাত বছর। ২০১৯ সালে এই বিয়েও ভেঙে যায় এবং একই বছরে সাংবাদিক ও আরজে তামিম হাসানকে বিয়ে করেন পরীমনি। যদিও এই বিয়ের স্থায়িত্ব ছিল খুবই স্বল্প। শোনা যায়, ২০২০ সালে চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কামরুজ্জামান রনির সঙ্গে হঠাৎ করেই বিয়ের কথা জানান নায়িকা। এই বিয়েও অল্প দিনের মধ্যেই ভেঙে যায়। পরীমনির জীবন যেমন আলোচনার কেন্দ্রবিন্দু, তেমনই এখন তার নতুন পোস্ট ও দুই সন্তানকে নিয়ে দায়িত্বশীলতার গল্পও সমানভাবে নজর কাড়ছে।

Posted ৫:২৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1481 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.