বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন শহিদ জিয়া বাংলাদেশের সঙ্গে মিশে থাকা অবিচ্ছেদ্য একটি নাম। জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে ৭১ সালে মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ একটি নতুন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান পায়।

১৯৭১ থেকে ১৯৭৫ সালে আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ জাতি যখন নতুন নেতৃত্ব খুঁজছিল, তখন একটি সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছিলেন। শহিদ জিয়া ক্ষমতায় আরোহন করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ ও অর্থনৈতিক সংস্কারসমূহ গ্রহণ করে দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলেন। গণমুখী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন। জনাব শামীম গত ৩০ মে শনিবার শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুর খান হারুন, বিএনপি নেতা এবাদ চৌধুরী, এজিএম জাহাঙ্গীর হাসাইন, আব্দুর রহিম, ইমরান শাহ রন, বিলাল চৌধুরী, শরিফুল খালিশদার।

কোরআন তেলওয়াত করেন আশিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন সিনিযার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, বক্তব্য রাখেন সোহেব আহমদ, সেবুল খান মাহবুব, মোহাম্মদ আলী রাজা, লিয়াকত আলী, অ্যাডভোকেট আতিকুর রহমান সেবু, সুলতান মাহমুদ সিদ্দিকি উল্লাস, ইমতেয়াজ বেলাল, শাহ কামাল উদ্দিন, দুলাল আহমদ, আব্দুল আহাদ হেলাল, মাহবুব আহমদ চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান, জিয়াউল আহমদ জামিল, শেখ আক্তার হোসেন নান্নু ও কবির ফারুক প্রমুখ।

গেস্ট অব অনারের বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট বলেন, জিয়াউর রহমান সুশাসনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছিলেন বলে শাহাদত বরণের ৪৫ বছর পরেও দেশে বিদেশ আজ মানুষ তার জন্য দোয়া করছে। তার সুপুত্র তারেক রহমান পিতার পদাঙ্ক অনুসরণের মাধ্যমে দেশ শাসন করে যাচ্ছেন। নিজের আরাম আয়াস ভুলে গিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানের শুরুতে শহিদ জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আুলল কাসেম এয়াহিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন বিএনপি নেতা সেলিমা আক্তার, আব্দুর রাজ্জাক মুন্না, মমতাজ উদ্দীন, খন্দকার মো. আব্দুল বাকী, শামীম মিয়া, আবুল আজাদ, তপদীর রায় বরুন, বেগ ইসলাম মিটু, ইস্কন্দর আলী মিন্টু, মোহাম্মদ বাদল ও আমিন জুহেল প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Posted ৩:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.