সোমবার, ৮ জুন ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইউক্রেন যুদ্ধ বহু বছর স্থায়ী হতে পারে : ন্যাটো প্রধান

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৯ জুন ২০২২

ইউক্রেন যুদ্ধ বহু বছর স্থায়ী হতে পারে : ন্যাটো প্রধান

ইউক্রেনে চলমান যুদ্ধ ‘বহু বছর স্থায়ী’ হতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ। ন্যাটো মহাসচিব বলেন, ‘আমাদের অবশ্যই বছরের পর বছর ধরে এর জন্য প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনের সমর্থনে আমাদের দুর্বল হওয়া উচিত নয়, এমনকি যদি এ জন্য আমাদের উচ্চমূল্যও দিতে হয়, এটি কেবল সামরিক সহায়তার ক্ষেত্রে নয়- জ্বালানি ও খাদ্যের মূল্য বৃদ্ধির কারণ হলেও এই দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।’

১৯ জুন (রবিবার) প্রকাশিত জার্মান সংবাদপত্র বিল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। জেনস স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনীয় সেনাদের কাছে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে তার পূর্ব অঞ্চল ডনবাসকে মুক্ত করার সুযোগ বাড়িয়ে দেবে। এর আগে স্টলটেনবার্গ বলেছিলেন যে, চলতি মাসের শেষের দিকে মাদ্রিদে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলন ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজ দিতে সম্মত হবে বলে আশা করা হচ্ছে। যা দেশটিকে পুরানো সোভিয়েত-যুগের অস্ত্র থেকে ন্যাটোর স্ট্যান্ডার্ড গিয়ারে নিয়ে যেতে সাহায্য করবে।

এদিকে, শুক্রবার কিয়েভ সফরকারী ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেন। জনসন লন্ডনের সানডে টাইমস-এ এক মতামতে জানিয়েছিলেন, এর অর্থ এটা নিশ্চিত করা যে, “ইউক্রেন তার দেশে আক্রমণকারীর চেয়ে দ্রুত অস্ত্র, সরঞ্জাম, গোলাবারুদ এবং প্রশিক্ষণ গ্রহণ করছে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, “সময় গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এবং সবকিছুই নির্ভর করবে ইউক্রেনীয়দের তাদের মাটি রক্ষা করার ক্ষমতা রাশিয়ার আক্রমণের ক্ষমতা পুনঃরায় বৃদ্ধি করার চেয়ে দ্রুততর করতে পারবে কিনা, তার ওপর।” সূত্র : রয়টার্স

Posted ৭:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুন ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.