সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কী?

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২০ আগস্ট ২০২৫

ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কী?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্কোরেজে গত ১৫ আগস্ট বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন।  ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ট্রাম্প জানান, সম্ভাব্য পুতিন–জেলেনস্কি বৈঠক এখন আলোচনায় রয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

যুদ্ধ শেষ করতে পুতিনের কী কী দাবি?

প্রথমত, ইউক্রেন যাতে কখনোই ন্যাটোতে যোগ না দেয়—এ প্রতিশ্রুতি কেবল মৌখিক নয়, বরং আনুষ্ঠানিকভাবে পুনর্ব্যক্ত ও অনুমোদিত করতে হবে।

দ্বিতীয়ত, রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করছে। এর অর্থ, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্কের যে অংশ এখনো কিয়েভের হাতে আছে, সেখান থেকেও সরে যেতে হবে।

গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পুতিন নাকি এমন এক শান্তি প্রস্তাব দিয়েছেন, যাতে ইউক্রেনকে দোনেৎস্ক অঞ্চল থেকে সরে দাঁড়াতে হবে। এর বিনিময়ে রাশিয়া জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলে যুদ্ধের লাইন স্থির রাখতে রাজি হবে।

রাশিয়া নিজেদের ভূখণ্ড দাবি করে দনবাসে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে—লুহানস্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্কের প্রায় ৭০ শতাংশ। এর আগে ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপও অবৈধভাবে দখল করে নেয় মস্কো।

পুতিন এখনো যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বরং তিনি ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছেন বলে মনে হচ্ছে। ট্রাম্প বৈঠকের পর বলেছেন, তিনি যুদ্ধবিরতি নয়, বরং সরাসরি স্থায়ী শান্তিচুক্তির দিকে এগোতে চান। এটি তার অবস্থানে বড় ধরনের পরিবর্তন বলেই মনে হচ্ছে।

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.