বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা ভোট খারিজ করেছেন ডেপুটি স্পিকার কাশিম খান। এতে পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন তিনি। এদিনই ১৪৪ ধারা জারি করা হয় রাজধানী ইসলামাবাদে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
এর আগে, জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরির সভাপতিত্বে আজ রোববার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে অধিবেশন শুরু হয়। তিনি অধিবেশনের শুরুতে আকস্মিকভাবে স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
পাকিস্তানের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তাদের ক্ষমতার পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। রাজনৈতিক অস্থিরতা কিংবা সামরিক অভ্যুত্থানের কারণে বাধ্য হয়েছেন ক্ষমতা ছাড়তে। ক্ষমতায় আসার সাড়ে তিন বছরের মাথায় পদ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও।
Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ এপ্রিল ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh