বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উচ্ছ্বসিত অভিনেত্রী তটিনী

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

উচ্ছ্বসিত অভিনেত্রী তটিনী

দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। যিনি নিজের সাবলীল অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতি দিয়ে ইতোমধ্যেই দর্শকের হৃদয়ে গেঁথে নিয়েছেন আলাদা এক আসন। তবে আলো-ঝলমলে সাফল্যের আড়ালেও ছিল একটি নীরব স্বপ্ন, বহুদিনের লালিত এক অপূর্ণ আকাঙ্ক্ষা।

অবশেষে সেই স্বপ্ন ছুঁয়ে দেখার মুহূর্ত এলো তার জীবনে। গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জনপ্রিয় নির্মাতা প্রবীর রায় চৌধুরীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন তটিনী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তটিনী তার এই ভালো লাগার কথা ভাগ করে নেন। তিনি জানান, চঞ্চল চৌধুরী এবং প্রবীর রায় চৌধুরী এই অভিনেতা-পরিচালক জুটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর এই দুই গুণী মানুষের সঙ্গে কাজ করাটা তার জন্য ছিল বড় এক প্রাপ্তি।

তটিনী বলেন, ‘চঞ্চল ভাইয়ার সঙ্গে এর আগে অনেক কাজ হয়েছে, প্রবীর দা’র সাথেও একটা হয়েছে। কিন্তু এই দ্বৈতটাও তো আসলে খুবই পপুলার। সো এদের সাথে মানে মাঝে বসতে পারলাম আমি, কাজ করতে পারছি, সো আই অ্যাম ভেরি ভেরি গ্রেটফুল আসলে। আমার উইশ লিস্টের মধ্যে আই থিঙ্ক কোনো একটা কিছু পূর্ণ করলাম আজকে।’

প্রসঙ্গত, তটিনী ২০১৯ সালে মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু করেন। তিনি চরকির ‘এই মূহুর্তে’ ওয়েব ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক শারদ প্রাতে।

তিনি ক্লোজ-আপ কাছে আসার গল্পের সময় ‘সব জানে’ অভিনয় করে সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন। এদিকে ‘ভালোবাসার প্রথম কদম ফুল’ এ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে দীপ্ত পুরস্কার অর্জন করেন।

Posted ১০:৩৩ পূর্বাহ্ণ | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1481 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.