সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

উত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০২ এপ্রিল ২০২২

উত্তাল শ্রীলঙ্কা, জরুরি অবস্থা ঘোষণা

ছবি : সংগৃহীত

আর্থিক সঙ্কটে ধুঁকতে থাকা শ্রীলঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘ডেলি মিরর’-কে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। এর আগে দেশটিতে কারফিউ জারি করা হয়েছিল। তাতেও ক্ষুব্ধ জনতা শান্ত না হওয়ায় এবার জরুরি অবস্থা জারি করা হলো।

এ প্রসঙ্গে রাজাপাকসে জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, এমন পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন। অশান্তির আগুনকে নিয়ন্ত্রণে আনতে এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে, গ্রেফতার এবং সন্দেহভাজনদের আটক করতে এই কঠোর সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

গত এক সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সঙ্কটের মুখে শ্রীলঙ্কা। দেশে জ্বালানির হাহাকার। প্রায় বন্ধ পরিবহণ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে দেশ জুড়ে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর মানুষ।

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ তার বাসভবনের সামনে বিক্ষোভে শামিল হন। পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে বিক্ষোভকারীদের। পরিস্থতি সামাল দিতে প্রাথমিক ভাবে ব্যর্থ হয় পুলিশ। বিক্ষোভ ঠেকাতে বিশেষ টাস্ক ফোর্সকে ডাকতে বাধ্য হয় প্রশাসন। সূত্র : আনন্দবাজার পত্রিকা

Posted ৮:২০ পূর্বাহ্ণ | শনিবার, ০২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.