বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওয়ার্ল্ড ট্যুর ৪ বছর পর শুরু করল বিটিএস

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ওয়ার্ল্ড ট্যুর ৪ বছর পর শুরু করল বিটিএস

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ বয়ব্যান্ড বিটিএস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সিউলের অদূরে অবস্থিত গোয়াং স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের বহুল প্রতীক্ষিত গ্লোবাল কনসার্ট ট্যুর শুরু করেছে ব্যান্ডটি।

তিন দিনব্যাপী এই সিউল কনসার্টের প্রথম দিনেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

তাদের এই ট্যুরটি বিশ্বের মোট ৩৪টি শহর জুড়ে হবে, যা কোনো কে-পপ শিল্পীর জন্য এখন পর্যন্ত সর্বোচ্চ ট্যুর ডেটের নতুন রেকর্ড। বিটিএস-এর ম্যানেজমেন্ট এজেন্সির দেওয়া তথ্যমতে, দক্ষিণ কোরিয়া, উত্তর আমেরিকা এবং ইউরোপের কনসার্টগুলোর টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে।

বৃহস্পতিবারের (৯ এপ্রিল) কনসার্টে বৃষ্টি উপেক্ষা করেই বিটিএস ভক্তরা ব্যান্ডের প্রিয় বেগুনি রঙের পোশাক পরে শো শুরুর কয়েক ঘণ্টা আগেই গোয়াং স্টেডিয়ামে জড়ো হতে শুরু করেন।

এই ট্যুরে মাধ্যমে ব্যান্ডটির সাত সদস্য—আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক দীর্ঘ চার বছরের বিরতির পর পূর্ণাঙ্গভাবে মঞ্চে ফিরলেন। মাঝে বিরতির সময় তারা দক্ষিণ কোরিয়ার নিয়ম অনুযায়ী বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে নিয়োজিত ছিলেন।

২০২৫ সালে তারা পুনরায় একত্রিত হয়ে তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ রেকর্ড করেন। প্রাচীন কোরিয়ান লোকগীতি ‘আরিরাং’-এর নামানুসারে এই অ্যালবামের নামকরণ করা হয়েছে।

গত মার্চ মাসে মুক্তি পাওয়া এই অ্যালবামটি বিলবোর্ড ২০০ চার্টে টানা দুই সপ্তাহ ধরে শীর্ষস্থানে ছিল, যা কোনো কে-পপ গ্রুপের জন্য এই প্রথম। এছাড়া অ্যালবামের লিড গান ‘সুইম’ বিশ্বব্যাপী র‍্যাঙ্কিংয়ে বিলবোর্ড হট ১০০ চার্টে এক নম্বর গান হিসেবে আত্মপ্রকাশ করে।

গোয়াং স্টেডিয়ামের এই পারফরম্যান্সে বিটিএস তাদের জনপ্রিয় পুরনো গানগুলোর পাশাপাশি নতুন অ্যালবামের গানগুলোও পরিবেশন করেছে।

সিউলের পর তাদের পরবর্তী গন্তব্য টোকিও। এরপর উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা এবং এশিয়া হয়ে ২০২৭ সালের শুরুতে তারা অস্ট্রেলিয়ায় পৌঁছাবে। এই বিশাল সফরের সমাপ্তি ঘটবে আগামী বছরের মার্চে ফিলিপাইনের ম্যানিলায়।

সূত্র: টেমপো

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1481 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.