Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায় : জয়া

বিনোদন ডেস্ক :   |   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায় : জয়া

জয়া আহসান। ছবি : সংগৃহীত

‘ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়’—দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এমন মন্তব্য করেছেন। কার কথা বললেন এই অভিনেত্রী? সেটা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

জয়া আহসান অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ এখনো কলকাতার সিনেমা হলে চলছে। এটি পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সিনেমাটি নিয়ে ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন জয়া। সিনেমাটি নিয়ে কথা বলতেই হাজির হচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে। আনন্দবাজারের সঙ্গে আড্ডায় উঠে আসে রোমান্টিক দৃশ্য নিয়ে প্রসঙ্গ।

ঝটপট দিতে হবে উত্তর। একটি বক্স থেকে চিরকুট ওঠান এই অভিনেত্রী। সেখানে লেখা আবীর চট্টোপাধ্যায়ের নাম। আর নাম শুনেই থেমে গেলেন জয়া। কিছুটা বিরতি নিয়ে বলেন, ‘আবীর আমার প্রিয় বন্ধু। আমার পছন্দের সহশিল্পী। ওর সঙ্গে অভিনয় করতে আমি ভীষণ কমফোর্টেবল। আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া।’

দুই বাংলার জনপ্রিয় দুই পরিচিত মুখ, যাঁরা একসঙ্গে ‘বিসর্জন’, ‘বিজয়া’ এবং ‘পুতুল নাচের ইতিকথা’-এর মতো সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। পেশাগত সম্পর্কের বাইরে তাঁদের মধ্যে একটি চমৎকার বন্ধুত্বের কথা টালিউডের অনেকের জানা। জয়া জানান, চলচ্চিত্রের পর্দায় তাঁদের রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করে, তেমনি নিজেদের কাজগুলোও তিনি উপভোগ করেন।

জয়া আহসান মনে করেন, কলকাতায় দুজন একসঙ্গে একাধিক কাজ করার কারণে আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন। তাঁর কাছে সহশিল্পী হিসেবে এটা ‘কমফোর্ট জোন’ বা স্বস্তির জায়গা। এ ছাড়া আবীরের ব্যক্তিত্ব নিয়েও অনেক সময় গণমাধ্যমে কথা বলছেন জয়া। তাঁর মতে, আবীর একজন সমালোচনাহীন, নির্ঝঞ্ঝাট ও চমৎকার মানুষ। তিনি পেশাগত জীবন ও সংসারে খুব সুন্দরভাবে ভারসাম্য বজায় রেখে চলতে পারেন। এটাই তাঁদের বন্ধুত্বকে আরও শক্তি দিয়েছে।

তাঁদের বন্ধুত্ব এখন এতটাই ভালো যে একসঙ্গে কাজ করতে গেলেও অনেক সময় অস্বস্তিদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হন। এ নিয়ে জয়া আহসান সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এতটাই কমফোর্টেবল যে ওর সঙ্গে মাঝেমাঝে রোমান্টিক সিন করতে প্রবলেম হয়ে যায়। ওর সঙ্গে রোমান্টিসিজমটা আসে না। আমাদের বন্ধুত্বটা এতটাই।’

এ ছাড়া এই আড্ডায় বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম সম্পর্কেও কথা বলেন জয়া। দুই বাংলার এই অভিনেত্রী মনে করেন, মোশাররফ করিম অভিনয়ের একজন ম্যাজিশিয়ান, যাঁর অভিনয়ে জাদু রয়েছে। ব্যক্তিগতভাবেও তিনি মোশাররফের অভিনয়ের ভক্ত। জয়া বলেন, ‘আমাদের একসঙ্গে খুব বেশি অভিনয় করা হয়নি। তাঁর কাজগুলো দেখা হয়। তিনি অসাধারণ অভিনেতা।’

চঞ্চল চৌধুরী সম্পর্কে বলেন, ‘সে ভালো বন্ধু। ওর সম্পর্কে বলব, ও খুবই অলস। কদিন ধরেই ওকে জিমে নেওয়ার চেষ্টা করছি।’ এ ছাড়া প্রেমসহ ব্যক্তিগত নানা প্রসঙ্গ আড্ডায় জায়গা পায়। একপর্যায়ে পরকীয়ার প্রসঙ্গ এলে, জয়া বলেন, ‘পরকীয়া–আপনকীয়া এগুলো আমি বুঝি না। প্রেম আমার কাছে প্রেম, যদি সেটায় প্রেম থাকে, ভালোবাসা থাকে।’

Posted ১০:৫০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1558 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.