রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কক্সবাজারে পাঁচ ভাইয়ের পর আহত রক্তিমকেও বাঁচানো গেল না

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

কক্সবাজারে পাঁচ ভাইয়ের পর আহত রক্তিমকেও বাঁচানো গেল না

কক্সবাজারের চকরিয়ার পিকআপ চাপায় নিহত পাঁচ ভাইয়ের শ্রাদ্ধে মা মানু রানী সুশীল এবং নিহত পাঁচজনের স্ত্রী-সন্তানরা (ইনসেটে রক্তিম শীল)। ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় ডা. সুরেশ চন্দ্র শীলের পরিবারের মৃত্যুশোক যেন কাটছে না। এবার পৃথিবী থেকে বিদায় নিলেন পিকআপের ধাক্কায় আহত আরেক ভাই রক্তিম শীলও। ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ শেষে বাড়ি ফেরার পথে একটি পিকআপভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন চার ভাই। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরেক ভাইও মারা যান। তারা হলেন- নিরুপম শীল (৪০), দীপক শীল (৩৭), চম্পক শীল (৩০) ও অনুপম শীল (২২)। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্মরণ শীল (৩২)। গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন রক্তিম শীল ও হীরা শীল। তাদের মধ্যে আজ মারা যান রক্তিম শীল।

এ ঘটনায় ওই রাতেই নিহতদের আরেক ভাই প্লাবন চন্দ্র শীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপভ্যান চালককে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে র‌্যাব।

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.