বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজরা মালুমঘাট এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় একই পরিবারের চার ভাই নিহত হয়েছেন। ৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ৮টার দিকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের আগে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ (পরিদর্শক) সাফায়েত হোসেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে চারজন নিহত হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
ডুলাহাজরা ইউপির চেয়ারম্যান আদর জানান, নিহত চার ভাই আমার ইউনিয়নের। তাদের এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পুরো ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। এক সপ্তাহ আগে তাদের বাবা মারা যায়। আজ তারা মন্দিরে বাবার নামে পূজা দিতে গিয়ে মারা গেল।
Posted ৫:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh