বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
চিত্রনায়ক শাকিব খানের প্রিন্স সিনেমায় আবারও অভিনয় করছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল। কিন্ত এবার কত টাকা পারিশ্রমিকের বিনিময়ে শাকিবের নায়িকা হচ্ছেন তিনি। শোনা যাচ্ছে. প্রায় ২৮ লাখ ভারতীয় রুপিতে ইধিকার সঙ্গে চুক্তি হয়েছে, যার মধ্যে ইতিমধ্যে ১৫ লাখ রুপির অংশ দেওয়া হয়েছে। তবে প্রযোজনা সংস্থার আরও একটি সূত্র দাবি করেছে, ২৮ লাখ রুপি নয়, ১০ লাখ রুপিতে কাজ করছেন ইধিকা।
‘প্রিয়তমা’ মুক্তির পর ইধিকা পালের নাম দুই বাংলায় ছড়িয়ে পড়ে। সিনেমাটি শুধু ব্যবসায়িকভাবে সফলই হয়নি, ইধিকার অবস্থানও নতুন উচ্চতায় নিয়ে যায়। এরপর তিনি টলিউডে একদা সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত নায়িকার কাতারে উঠে আসেন।
‘প্রিয়তমা’র সাফল্যের পর টলিউড সুপারস্টার দেব-এর বিপরীতে অভিনয়ের সুযোগ পান ইধিকা। সেটিও দর্শকপ্রিয়তা ও ব্যবসায়িক দিক থেকে সফল হয়। এরপর ইধিকা আবার ঢালিউডে ফিরে আসেন, শাকিবের সঙ্গে কাজ করেন ‘বরবাদ’ সিনেমাতে।
‘প্রিন্স’ সিনেমাটি নব্বই দশকের ঢাকার অ্যান্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত হচ্ছে। যেখানে থাকবে ক্রাইম, লাভ, অ্যাকশন ও ইমোশনের সমন্বয়। সিনেমার পরিচালক হলেন আবু হায়াত। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করছেন তিনি নিজে ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh