সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

কাশ্মীর নিয়ে যা বললেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

কাশ্মীর নিয়ে যা বললেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

ছবি : সংগৃহীত

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ কাশ্মীর নিয়ে কথা বলেছেন। ১১ এপ্রিল (সোমবার) জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরপরই দেওয়া ভাষণে শাহবাজ দুঃখ প্রকাশ করে বলেন, যদিও তাঁরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চান, তাঁরা জানেন, কাশ্মীর ইস্যুর সমাধান না হওয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার হবে না। শাহবাজ বলেন, কাশ্মীরিদের চাওয়া অনুযায়ী কাশ্মীর সমস্যার সমাধানে নরেন্দ্র মোদির এগিয়ে আসা উচিত। কাশ্মীরের জনগণের জন্য তাঁর সরকার সোচ্চার থাকবে বলেও নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। দুই দেশের জনগণের বিষয়গুলো অনুধাবন করতে ভারতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী।

শাহবাজ বলেন, ‘দারিদ্র্য, বেকারত্ব ও চিকিৎসা সেবার মতো বিষয়গুলো যেখানে রয়েছে, সেখানে কেন আমরা নিজেদের এবং পরবর্তী প্রজন্মের ক্ষতি করছি?’এদিকে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইট বার্তায় মোদি বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মিয়া মুহাম্মদ শাহবাজ শরিফকে অভিনন্দন। ভারত সন্ত্রাসমুক্ত এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে, যাতে আমরা আমাদের উন্নয়ন চ্যালেঞ্জের ওপর নজর দিতে পারি এবং আমাদের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারি।’

এছাড়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁকে ফোন দেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে এরদোয়ান বলেছেন, শাহবাজ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি ‘খুবই খুশি’।

পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ বা পিএমএলএন-এর প্রধান শাহবাজ শরিফ। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ১৭৪ ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তিনি। ৩৪২ আসনের পরিষদে প্রধানমন্ত্রী হতে দরকার ছিল ১৭২টি ভোট। নানা নাটকীয়তার পর ইমরান খানকে হটিয়ে বিরোধী শিবির এখন ক্ষমতার মসনদে।

Posted ৪:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.