বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
সাফা কবির। ছবি : সংগৃহীত
সহকর্মীরা অনেকেই সংসারী হয়েছেন, কিন্তু সাফা কবির কবে বিয়ের পিঁড়িতে বসছেন? এই প্রশ্ন বারবার ধেয়ে আসে তার দিকে। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, বিয়ে নিয়ে তার কোনো তাড়াহুড়ো নেই। বয়স বাড়ছে বা লোকে কী বলবে— এসব ভেবে তিনি জীবনসঙ্গী বাছতে নারাজ।
সাফা জানান, পরিবার থেকে তার ওপর কোনো চাপ নেই। বাবা-মা তাকে সবসময় পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। তার কথায়, “হুটহাট বিয়ে করে কিছুদিন পর ভেঙে যাওয়ার চেয়ে আস্থার সঙ্গে বিয়ে করাটাই বেশি গুরুত্বপূর্ণ।”
কেমন পাত্র চান সাফা? উত্তরে অভিনেত্রী জানান, চেহারা বা বাহ্যিক সৌন্দর্য তার কাছে মুখ্য নয়। তিনি এমন একজন ‘ভালো মানুষ’ খুঁজছেন যিনি সৎ, স্বচ্ছ এবং যত্নশীল হবেন। যার সঙ্গে জীবনটা আরামে কাটানো যাবে, তেমন মানুষের খোঁজ পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন তিনি।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh