বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের ১০ম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গত ৮ মার্চ যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সিগন্যালসের কর্নেল কমান্ড্যাট হিসেবে অভিষিক্ত হন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিষেক অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে এই কর্নেল কমান্ড্যান্ট র্যাংকব্যাজ পরিয়ে দেন। অভিষেক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান পৌঁছানোর পর কোর অব সিগন্যালসের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।
Posted ৬:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh