সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অর্ণব কুমার সরকার

প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে অর্ণব কুমার সরকার (২৬) নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৪ জানুয়ারি (শুক্রবার) রাত ৯টার দিকে খুলনা মহানগরীর ব্যস্ততম কেডিএ অ্যাভিনিউ সড়কের তেঁতুলতলার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত অর্ণব মহানগরীর সোনাডাঙ্গার আবু আহমেদ রোড়ের বাসিন্দা নিতিশ চন্দ্র সরকারের ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, অর্ণব ময়লাপোতা থেকে মোটরসাইকেলে শিববাড়ী যাচ্ছিলেন। পথে ১০-১৫টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এ সময় অর্ণব গুলিবিদ্ধ হয়ে রাস্তার ওপর পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, কারা বা কী কারণে অর্ণবকে হত্যা করেছে তা প্রাথমিকভাবে বলা সম্ভব না। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ সব কিছুর খোঁজখবর নিচ্ছি।

এদিকে খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত নিশ্চিত করেছেন যে অর্নব খুবির ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র, তার রোল নম্বর ২৩০৩১৭।

Posted ১১:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.