সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চীনে মানব শরীরে প্রথমবার বার্ড ফ্লুর সংক্রমণ

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ এপ্রিল ২০২২

চীনে মানব শরীরে প্রথমবার বার্ড ফ্লুর সংক্রমণ

করোনার আবহের মধ্যেই নতুন করে ভয় দেখাতে শুরু করল এক বিরল অসুখ। এবং এটিরও সূত্রপাত হল চীনেই। মানুষের শরীরে প্রথম বার পাওয়া গেল বিরল এক বার্ড ফ্লুর সংক্রমণ। ২৬ এপ্রিল (মঙ্গলবার) চীনের হেনান প্রদেশে এই বার্ড ফ্লুর সংক্রমণের খবর পাওয়া গেল।

চিকিৎসার পরিভাষায় এই বিরল বার্ড ফ্লু-টির নাম H3N8। এর আগে মানুষের শরীরে এই অসুখটি সংক্রমণের লক্ষণ কখনও পাওয়া যায়নি। এবার সেটি পাওয়া গেল চার বছরের এক শিশুর শরীরে। জানা গেছে, এই শিশুদের বাড়িতে গৃহপালিত মুরগি এবং কাক রয়েছে। সেখান থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে অনুমান করছেন চিকিৎসকরা। শিশুটির মারাত্মক জ্বর-সহ অন্যান্য নানা উপসর্গ রয়েছে বলে জানায় হিন্দুস্তান টাইমস।

এর আগে এই বিশেষ ধরনের বার্ড ফ্লুর সংক্রমণের চিহ্ন পাওয়া গিয়েছে অন্য প্রাণীর শরীরে। ঘোড়া, কুকুর, সিল মাছ ছাড়াও বহু ধরনের পাখি সংক্রমিত হয়েছে এই জীবাণুতে। কিন্তু মানুষের শরীরে এটি সংক্রমণ ঘটাতে পারেনি। কিন্তু এবার সেই ঘটনাই ঘটেছে। আর সেটিই চিন্তায় ফেলেছি বিজ্ঞানীদের। তবে মানুষ থেকে মানুষের শরীরে এটি ছড়াবে কি না, তা নিয়ে এখনও ধারণা পরিষ্কার নয়। এ নিয়ে চলছে জোরালো পরীক্ষা। বিজ্ঞানীরা বলছেন, দ্রুত সেটি টের পাওয়া যাবে।

Posted ৭:৪০ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.