রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টিকাদানে বিশ্বে অষ্টম অবস্থানে বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ১১ মার্চ ২০২২

টিকাদানে বিশ্বে অষ্টম অবস্থানে বাংলাদেশ

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার ২২ কোটি ডোজ দেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম। ১১ মার্চ (শুক্রবার) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজে নার্সিং পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণে আছে; এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে চাই। টিকাদান কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করতে পেরেছি। ইতোমধ্যে ২২ কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। সাড়ে ১২ কোটি প্রথম ডোজ; সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ। তিনি বলেন, বিশেষ ক্যাম্পেইনে এক দিনে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছে। এর মাধ্যমে টিকাদানে ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম স্থানে পৌঁছেছে। মন্ত্রী বলেন, প্রথম ও দ্বিতীয় ডোজের মতো বুস্টারে জোর দেয়া হবে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে। কয়েক দিনের মধ্যে কর্মসূচি শুরু হবে। সরকারের টিকা কিনতে ৪০ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। দেশে টিকার কোনো অভাব নেই।

স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, পরিস্থিতি এখন অনেকটা স্বস্তিদায়ক অবস্থায়। গতকাল শনাক্তের হার ১ শতাংশে ছিল; মৃত্যুও ছিল ৩ জনে। করোনাকে আমরা শূন্যের কোটায় নামাতে চাই। এই জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে; সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। দেশে গত বছরের ৭ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেয়া শুরু হয়। দুই মাস পর ৮ এপ্রিল শুরু হয় দ্বিতীয় ডোজের কার্যক্রম। গত বছরের ২৮ ডিসেম্বর তৃতীয় ডোজ বা বুস্টার ডোজের কার্যক্রম শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এক দিনে ৭৬ লাখের বেশি টিকা দেয়া হয়েছিল। পরে বিশেষ গণটিকাদান চলে। শুধু ২৬ ফেব্রুয়ারিই দেশে ১ কোটি ২০ লাখ মানুষকে টিকা দেয়া হয়।

Posted ২:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ১১ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.