সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টেইলর সুইফটের বাগদানের রাজকীয় আংটির দাম কত

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ আগস্ট ২০২৫

টেইলর সুইফটের বাগদানের রাজকীয় আংটির দাম কত

ছবি : সংগৃহীত

কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন মার্কিন পপতারকা টেইলর সুইফট। মঙ্গলবার যৌথ পোস্টে তারা এ ঘোষণা দেন। এদিন রোমান্টিক ছবি শেয়ার করে টেইলর সুইফট লেখেন, ‘আপনাদের ইংরেজি শিক্ষক আর জিম শিক্ষক বিয়ে করতে যাচ্ছেন।’

বাগনাদের সময় হীরার আংটি টেইলরকে উপহার দেন কেলস। ছবি প্রকাশের পর সবার চোখ আটকে গেছে রাজকীয় আংটিতে। আংটিটির প্রকৃত দাম প্রকাশ না করা হলেও বিভিন্ন গণমাধ্যম এর দাম নিয়ে বিভিন্ন তথ্য দিচ্ছে।

বেশিরভাগ গণমাধ্যম বলছে, বাগদানে টেইলরকে কেলস যে হীরার আংটি উপহার দেন তার অনুমানিক ৫ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

ব্রাইডস্ ম্যাগাজিন বলছে, সুইফটের বাগদানের আঙটি রাজকীয়। পুরনো ধাঁচের ওল্ড মিনি ব্রিলিয়ান্ট কাট ডায়মন্ড বসানো এই আংটিতে আছে আভিজাত্যের ছোঁয়া। বিশেষজ্ঞদের মতে, এর ওজন ৭ থেকে ১০ ক্যারেট হতে পারে। এর দাম হতে পারে ৭ কোটি টাকার বেশি। এদিকে হলিউড রিপোর্টার বলছে, এই আংটির আনুমানিক দাম ১২ কোটি টাকা পর্যন্ত হতে পারে।

দুই বছর ধরে সম্পর্কে ছিলেন সুইফট ও কেলসে। ২০২৩ সালে গায়িকা অ্যারোহেড স্টেডিয়ামে পারফর্ম করার পর তাঁদের প্রেম শুরু হয়। তবে তিনবারের সুপার বোলজয়ী কেলসে ২০১৬ সালেই সুইফটের প্রতি আগ্রহ দেখিয়েছিলেন।

কেলসি তাঁর নিউ হাইজেস্ট পডকাস্টে প্রকাশ করেছিলেন, এরাস ট্যুর চলাকালীন তিনি টেইলরকে নিজের ফোন নম্বর দিতে চেয়েছিলেন। এরপর ২০২৩ সালের অক্টোবরে তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কে থাকার খবর নিশ্চিত করেন। ২০২৪ সালের জুনে ইনস্টাগ্রামে প্রথম ছবি শেয়ার করেন এবং ২০২৫ সালের জুনে একসঙ্গে প্রথমবার লালগালিচায় হাজির হন।

প্রসঙ্গত, কয়েকদিন আগে নতুন অ্যালবামের ঘোষণা দেন টেইলর সুইফট। এখন তার নতুন অ্যালবামের অপেক্ষায় ভক্তরা। তার ১২তম স্টুডিও অ্যালবামের নাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। আগামী ৩ অক্টোবর অ্যালবামটি মুক্তি পাবে। সূত্র : পিপল ও ব্রাইডস্ ম্যাগাজিন

Posted ১০:৫৬ অপরাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.