সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ নিহত ২১

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ মে ২০২২

টেক্সাসে স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিশুসহ নিহত ২১

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৯ শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় এক শিক্ষকসহ আরও ২ জন নিহত হয়েছেন। প্রাথমিক ভাবে ১৫ জন নিহতের কথা জানানো হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ২১ জনে। ২৫ মে (বুধবার) টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গভর্নর গ্রেগ অ্যাবটের জানান, স্থানীয় সময় মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টেক্সাসেস রব এলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলটি আমেরিকার সপ্তম বৃহত্তম শহর সান আন্তোনিও থেকে প্রায় ৮৩ মাইল (১৩৩ কি.মি.) পশ্চিমে অবস্থিত। এটি একটি প্রাথমিক বিদ্যালয়। এর শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ১১ বছর। অ্যাবট আরও জানিয়েছেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম সালভাদর রামোস। তার বয়স ১৮। তিনি ওই এলাকারই বাসিন্দা। তিনি শুটিংয়ের সময় একটি হ্যান্ডগান এবং সম্ভবত একটি রাইফেল ব্যবহার করেছিলেন। যদিও এটি এখনও নিশ্চিত নয়। গভর্নর গ্রেগ অ্যাবট এবং তার স্ত্রী সিসিলিয়া শোক জানিয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তিনি টেক্সাসের বাসিন্দাদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে ঘটনাস্থলেই বন্দুকধারী রামোস মারা গেছেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে পাঠানো পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। এছাড়াও, গুলি বিনিময়ের সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। যদিও তারা আশঙ্কামুক্ত।

স্থানীয় পুলিশ জানায়, বন্দুকধারীর গুলিতে আরও অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে একজন ৬৬ বছর বয়সী নারী এবং একজন ১০ বছর বয়সী শিশু আন্তোনিওর বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে টেক্সাসে স্কুলে গুলি চালানোর বিষয়ে অবহিত করা হয়েছে। আজ সন্ধ্যায় হোয়াইট হাউসে তিনি এ বিষয়ে কথা বলবেন বলে তার প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে জানিয়েছেন।

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.