বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
নিউইয়র্ক থেকে প্রকাশিত কমিউনিটি সংবাদপত্র সাপ্তাহিক বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও সম্পাদক ডা. ওয়াজেদ এ খান জুলাই বিপ্লব চলাকালে এবং বিপ্লব সাফল্যমণ্ডিত হওয়ার পর বেশ কিছু নিবন্ধ রচনা করেছেন। এসব নিবন্ধের অধিকাংশই বাংলাদেশের জাতীয় দৈনিক এবং সাপ্তাহিক বাংলাদেশে প্রকাশিত হয়েছে।

বাংলা একাডেমির অমর একুশের বইমেলা ২০২৫ উপলক্ষে তার নিবন্ধগুলো গ্রন্থাকারে ‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণঅভ্যুত্থান’ নামে প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে বাংলাদেশের অন্যতম সেরা প্রকাশনা প্রতিষ্ঠান ‘আহমদ পাবলিশিং হাউস’। এটি ডা. ওয়াজেদ খানের প্রথম গ্রন্থ।

‘বাংলাদেশের স্বপ্ন ও চব্বিশের গণ অভ্যুত্থান” শীর্ষক গ্রন্থটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমিরর সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক এবং আলোচনায় অংশগ্রহণ করবেন সহ- জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. আলী রিয়াজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর মাহবুবুর রহমান, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। গ্রন্থ প্রনেতা ডা. ওয়াজেদ খান বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। তিনি সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
Posted ১২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh