রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

দ্বিতীয় মেয়াদে জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

দ্বিতীয় মেয়াদে জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার

জার্মানির নবনির্বাচিত প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার

জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগের সদস্য ও ১৬ টি রাজ্যের ‘ডেলিগেটসদের’ ভোটে আরো পাঁচ বছরের জন্য জার্মানির প্রেসিডেন্ট পদে থাকছেন ফ্রাংক-ভাল্টার স্টাইনমেয়ার। সাতাত্তর শতাংশ ভোট পড়েছে এই রাজনীতিকের পক্ষে।

পুননির্বাচিত হওয়ার পর দেয়া প্রতিক্রিয়ায় তিনি গণতন্ত্র তুলে ধরার পক্ষে নিজের অবস্থান ব্যক্ত করার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য হামলার পরিণতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। খবর ডয়েচে ভেলের।

জার্মান প্রেসিডেন্ট বলেন, “আমরা পূর্ব ইউরোপে সামরিক সংঘাত, যুদ্ধের বিপদের মধ্যে আছি। …আমি (রাশিয়ার) প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহ্বান জানাচ্ছি- ইউক্রেনের গলার ফাঁস আলগা করুন এবং ইউরোপে যাতে শান্তি বজায় থাকে আমাদের সঙ্গে তেমন পথের সন্ধান করুন।

সোশ্যাল ডেমোক্রেট সদস্য ৬৬ বছর বয়সি স্টাইনমায়ার সাবেক চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সরকারের দুই মেয়াদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। শুধু রাজনীতিবিদ নন, জার্মানির জনগণের মধ্যেও রয়েছে তার গ্রহণযোগ্যতা। সাম্প্রতিক এক জরিপের ফলাফল অনুযায়ী, জার্মানির ৮৫ শতাংশ মানুষ মনে করেন তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করছেন। বর্তমান জোট সরকার ও বিরোধী দলের মধ্যেও রয়েছে তার সমর্থন।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে তিনি বিরোধী বাম দলের প্রার্থী গ্রেরহার্ড ট্রেবার্ট, ফ্রি ভোটার্স নামের একটি রাজনতিক গোষ্ঠীর মনোনীত প্রার্থী পদার্থবিদ স্টেফানি গেবাউয়ার এবং এএফডি এর মনোনীত মাক্স ওটেকে পরাজিত করেন।

১৪৩৭ ভোটের মধ্যে ১০৪৫টি ভোটই পড়েছে তার পক্ষে। সিডিইউ এর সদস্য হয়েও উগ্র ডানপন্থি দল এএফডি এর পছন্দে এই নির্বাচনে অংশ নেয়া ওটেকে দল থেকে বহিস্কারের দাবি তুলেছেন নেতারা।

Posted ৬:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.