বাংলাদেশ অনলাইন : | রবিবার, ০৯ মার্চ ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহিত
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। রোববার (৯ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর একথা বলেন।
তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে। নারীরা যেন নির্ভয়ে ও নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা হবে। যারা তাদের পথে বাধা হয়ে দাঁড়াবে, তাদের আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ৮ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চার জনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারও করা হয়েছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।
Posted ১২:৪০ অপরাহ্ণ | রবিবার, ০৯ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh