বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নতুন ইতিহাস গড়লেন শাহরুখ খান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

নতুন ইতিহাস গড়লেন শাহরুখ খান

ছবি : সংগৃহীত

নতুন ইতিহাস গড়লেন বলিউড তারকা শাহরুখ খান। তার নামে দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫ তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’। এটি নির্মাণ করবে দানুব গ্রুপ। শুক্রবার মুম্বাইয়ে একটি জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক-নৃত্য পরিচালক ফারাহ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

প্রকল্পটি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দশ লাখ স্কোয়ার ফুট আয়তনের এই টাওয়ারটির দাম শুরু হচ্ছে ১৭ লাখ দিরহাম থেকে। উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার কেন্দ্র হিসেবে এটাকে বৈশ্বিক ঠিকানা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানুব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত-ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

Posted ১০:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ডিপজলের বিয়ে!

(1482 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.