বাংলাদেশ অনলাইন : | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে তালাক জালিয়াতির মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তাদের বিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। ৯ ফেব্রুয়ারি (বুধবার) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। এদিন তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।
এর আগে গত ২৪ জানুয়ারি দুপুরে তোফাজ্জল হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানি শেষে ৯ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন। আজ আদেশের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বিচারক তাদের অভিযোগ পড়ে শোনার পর তারা অভিযোগ অস্বীকার করেন। এরপর আদালত আগামী ১০ মার্চ সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেন।
আদালতে আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু এবং বাদীপক্ষে ইশরাত হাসান চার্জগঠনের পক্ষে প্রার্থনা করে শুনানি করেন।
Posted ৭:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh