ঢাকা : | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
শীতবস্ত্র বিতরণ করছেন হাসানুজ্জামান হাসান
নিউইয়র্কের সেলিম ফাউন্ডেশন ইনকের আয়োজনে একযোগে নীলফামারী ও রংপুরের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। উত্তরবঙ্গ তথা নীলফামারী ও রংপুরে অঙ্কুর সিড অ্যান্ড হিমাগার (বিশমুড়ি, চাঁদের হাট, নীলফামারী), অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ (মিঠাপুকুর, রংপুর) এবং ব্লিং লেদার প্রোডাক্টস্ লি. (ঘনিরামপুর, তারাগঞ্জ, রংপুর)-এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালের ২৩ জানুয়ারি নিউইয়র্কে ইন্তেকাল করেন।

তার অসামান্য অবদানকে সামনে রেখে তার ছোট ভাই, নিউইয়র্ক কমিউনিটির প্রিয় মুখ হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসান নিউইয়র্কে ‘সেলিম ফাউন্ডেশন ইনক’ নামে একটি স্বেচ্ছাসেবী দাতব্য/সাহায্য ও অলাভজনক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশিষ্ট ব্যাবসায়ী ও ব্লিং লেদার প্রোডাক্টস্ লি.-এর চেয়ারম্যান ও এমডি নিউইয়র্ক প্রবাসী হাসানুজ্জামান হাসান শীতবস্ত্র বিতরণ করেন এবং মরহুম ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থণা করেন।
এ সময় তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. মনোয়ার হোসেন সুমন, ব্লিং লেদার প্রোডাক্টস্ লি.-এর জিএম এমএম খালিদ আহসান, হেড অব ফিন্যান্স মারুফ চৌধুরী, এইচ আর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো. আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারী অঙ্কুর সীড অ্যান্ড হিমাগারের ফারুক প্রামাণিক ও হায়দার আলী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশেও ‘সেলিম ফাউন্ডেশন ইনক্’ নামে একটি স্বেচ্ছাসেবী দাতব্য/সাহায্য ও অলাভজনক প্রতিষ্ঠান চালু করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ১২:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh