রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন রব জেটেন

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

নেদারল্যান্ডসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন রব জেটেন

রব জেটেন। ছবি : সংগৃহীত

নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির মধ্যপন্থি নেতা রব জেটেন। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ফল গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির নির্বাচন কাউন্সিল।

এ নির্বাচনে ৩৮ বছর বয়সী জেটেন বিজয়ী হয়েছেন বলে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। নির্বাচন কাউন্সিল জানায়, ইউরোপে অতি-ডানপন্থার উত্থানের সূচক হিসেবে দেখা এ নির্বাচনে জেটেন অ্যান্টি-ইসলাম নেতা গির্ট উইলডার্সের চেয়ে মাত্র ২৯ হাজার ৬৬৮ ভোট বেশি পেয়ে জয়ী হন।

ইউরোপীয় ইউনিয়নের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ নেদারল্যান্ডস। অবশ্য দেশটির নেতৃত্ব দিতে জেটেনকে আগে জোট সরকার গঠন করতে হবে। এজন্য কয়েক মাস পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির ১৫০ সদস্যবিশিষ্ট সংসদে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই ডাচ রাজনৈতিক ব্যবস্থায় আপস ও আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কাউন্সিল জানায়, জেটেনের মধ্যপন্থি দল ডেমোক্র্যাট ৬৬ (ডি৬৬) ২৬টি আসন পেয়েছে। ডাচ ইতিহাসে নির্বাচনে জয়ী কোনো দলের ক্ষেত্রে, যা সবচেয়ে কম। এ নির্বাচনে মোট ১৫টি দল সংসদে আসন পেয়েছে। উইলডার্সের নেতৃত্বাধীন অতি-ডানপন্থি পার্টি ফর ফ্রিডম (পিভিভি) দলও পেয়েছে ২৬টি আসন। ২০২৩ সালের মধ্যবর্তী নির্বাচনে তারা জিতেছিল ৩৭টি আসনে। ডিলান ইয়েসিলগজের নেতৃত্বাধীন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি (ভিভিডি) পেয়েছে ২২টি আসন। নির্বাচনী চিত্র বিশ্লেষণে দেখা যায়, অতি-ডানপন্থি দলগুলো এখনো দেশটিকে শক্ত অবস্থান ধরে রেখেছে।

Posted ১১:০০ অপরাহ্ণ | শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.