বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০২ মে ২০২২
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা ফেরির বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ছবি : সংগৃহীত
এবার পদ্মায় বিদ্যুতের খুঁটিতে ফেরির ধাক্কা লেগেছে। এতে ফেরিতে থাকা একটি অ্যাম্বুলেন্সের সামনের অংশ ভেঙে গেছে। ফেরির যাত্রীরা জানিয়েছে, ১ মে (রোববার) রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাঝিকান্দি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে ফেরি ফরিদপুর।
পদ্মা সেতুর নদীর মধ্যভাগে বসানো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ফেরিটির। এতে ওই ফেরির ঢাকনার কাছে থাকার একটি লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের বড় একটি অংশ ভেঙে যায়। তখন অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মে ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh