বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
ছবি : সংগৃহীত
হঠাৎ ভারী তুষারপাতে দৃষ্টিসীমা কমে আসায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার একটি মহাসড়কে একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত ৮০টি গাড়ি, তাতে মৃত্যু হয়েছে ৬ জনের। সিএনএন জানিয়েছে গত সোমবারের ওই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে বুধবার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে পুলিশ। সেখানে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়ি গুলোর মধ্যে ৩৯টি মালবাহী বাণিজ্যিক পরিবহন, বাকিগুলো বিভিন্ন ধরনের যাত্রীবাহী গাড়ি।
এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ৩ জনের মৃত্যুর খবর এলেও বুধবার পুলিশ ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে। সিএনএন লিখেছে, সোমবার সকালে ওই মহাসড়ক হঠাৎ কুয়াশায় ঢেকে যায় এবং শুরু হয় ভারী তুষারপাত। ফলে দ্রুত গতিতে চলতে থাকা যানবাহনগুলোর চালকরা তুষারের সাদা পর্দা ছাড়া সামনের কিছুই আর দেখতে পারছিলেন না। এর মধ্যে প্রথমে দুটো গাড়ির মধ্যে সংঘর্ষ হয় এবং এরপর চেইন রিঅ্যাকশনের মত পেছন থেকে একের পর এক গাড়ি অবধারিতভাবে এ দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনার ভিডিওতে দেখা যায়, তুষারে সাদা দৃশ্যপটে গাড়িগুলো বিপজ্জনক গতিতে একটির পেছনে আরেকটি ধাক্কা মারছে। তার মধ্যেই আহত মানুষ গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে।
Posted ৭:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh