শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন : বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন : বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা

ছবি : সংগৃহীত

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি উনি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।’

কয়েক দিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২৪ মে (শনিবার) দুপুরে রুদ্ধদ্বার বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৈঠক শেষে পরিকল্পনা উপেদষ্টা সাংবাদিকদের এ কথা জানান।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের এই বৈঠক শুরু হয়। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়।

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, তাঁদের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ। তিনি বলেন, ‘এই দায়িত্ব ছেড়ে তো আমরা যেতে পারব না।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান দায়িত্ব পালনে যেসব প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেগুলো নিয়ে তাঁরা আলোচনা করেছেন। বিভিন্ন জায়গা থেকে কী প্রতিবন্ধকতা হচ্ছে, কার কী প্রতিবন্ধকতা হচ্ছে, সেগুলো দেখা হচ্ছে। তিনি বলেন, ‘বড় পরিসরে আগামী নির্বাচন এবং একটি সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার সেই কাজেও কী কী প্রতিবন্ধকতা কোথা থেকে আসছে সেগুলো আমরা চিহ্নিত করার চেষ্টা করেছি।’

গণ-অভ্যুত্থানের পক্ষের সব শক্তি ও রাষ্ট্রীয় সব সংস্থাকে লক্ষ্য অর্জনে সহায়তা করার আহ্বান জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘এটা তো আমাদের একার দায়িত্ব না।’

ওয়াহিদউদ্দীন মাহমুদ আরও বলেন, তাঁর বিপক্ষে যে কথাগুলো বলা হয়েছে তা দলীয় বক্তব্য নয়। তিনি বলেন, ‘সেরকম কিছু যদি হতোই তাহলে তো আমরা কেউ স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব খুব উপভোগ্য না। কাজেই সে রকম হলে তো আমরা যে কেউ পদত্যাগ করতে পারতাম। কিন্তু আমাকে বলা হয়েছে যে আসলে দলীয়ভাবে এমন কোনো কথা আসেনি।’

বর্তমান সরকার জুলাই গণ-অভ্যুত্থানের শক্তি এবং সমর্থনে এসেছে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের ভিত্তিই জুলাই গণ-অভ্যুত্থান। সেখানে কাউকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি হলে সেটা সমীচীন হবে না।

এর আগে বেলা দুইটার একটু পরে বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে জানান। বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে সে সময় তিনি জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি কিছু বলেননি। এর কিছু পরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়।

Posted ৫:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2232 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.