সোমবার, ৮ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার

ছবি : সংগৃহীত

পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। এ ভোগান্তি কমিয়ে আনতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হলে সরাসরি এসএমএসের মাধ্যমে তথ্য পেয়ে যাবেন। পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না।

এ সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের ১ লাখ ৯৭ হাজার এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) আবেদন পেন্ডিং অবস্থায় ছিল। ইতোমধ্যে গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে, যা খুব শিগগিরই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে। আশা করা হচ্ছে, আগামী এক মাসের মধ্যেই সবাই পাসপোর্ট হাতে পেয়ে যাবেন। সেই সঙ্গে প্রবাসীদের ই-পাসপোর্ট প্রদানের উদ্যোগও নিয়েছে সরকার।

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.