রবিবার, ৭ জুন ২০২৬ | ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করল মালয়েশিয়া

বাংলাদেশ অনলাইন :   |   রবিবার, ১৩ মার্চ ২০২২

বাংলাদেশিদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে দক্ষিণ এশিয়ার দেশ মালয়েশিয়া। কেউ যদি করোনা টিকার পূর্ণ ডোজ না নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে কোভিড টেস্টের পাশাপাশি চার দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৩ মার্চ (রবিবার) মালয়েশিয়ার সিভিল এভিয়েশনের পক্ষ থেকে ইস্যু করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশের একটি কপি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) পাঠানো হয়েছে। নতুন এই ভ্রমণ বিধিনিষেধ আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, কেউ যদি করোনা টিকার পূর্ণ ডোজ নিয়ে থাকেন সেক্ষেত্রে তাকে যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী টিকার পূর্ণ ডোজ নিয়েছেন, কিন্তু সবশেষ ২ মাসের মধ্যে একবার করোনায় আক্রান্ত হয়েছেন, সেসব যাত্রীকে যাত্রার ২ দিন আগে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ রিপোর্ট নিয়ে মালয়েশিয়া প্রবেশ করতে হবে। তাদের কোনো কোয়ারেন্টাইনে থাকতে হবে না, তবে মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসকের পরামর্শে করোনার টিকা নেননি তাদের যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

যেসব যাত্রী করোনার পূর্ণ ডোজ টিকা অথবা অন্তত এক ডোজ টিকা নেননি তাদের যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে এবং মালয়েশিয়ায় পৌঁছে তাকে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া তাদের নিজ খরচে ৫ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের ৪র্থ দিন তাদের আরটি পিসিআর ও ৫ম দিন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে। দুই টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেই কেবল তারা নির্বিঘ্নে ঘোরাফেরা করতে পারবেন।

১৭ বছর ও এর নিচের বয়সী শিশুদের যাত্রার দুইদিনের মধ্যে করোনা শনাক্তকরণ আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে। এছাড়া মালয়েশিয়ায় পৌঁছে নিজ খরচে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করিয়ে নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে।

Posted ২:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ মার্চ ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2233 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.